728

হোয়াইট হাউস থেকে বেরিয়ে চারবার ‘ধন্যবাদ’ দিলেন জেলেনস্কি

 


হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার পর, জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে চারবার ধন্যবাদ জানান। তিনি লেখেন, "ধন্যবাদ আমেরিকা, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ, এই সফরের জন্যও ধন্যবাদ।" তিনি আরও উল্লেখ করেন, "মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেস এবং আমেরিকান জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন, এবং আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি।"

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে কয়েক শ কোটি ডলারের অস্ত্র ও অর্থসহায়তা প্রদান করেছে। কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর, ইউক্রেন চ্যালেঞ্জের মুখে পড়ে। ট্রাম্প এই যুদ্ধে জেলেনস্কিকে দায়ী করেন। ফলে, গতকালের বৈঠকটি বিশেষ গুরুত্ব পায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সাংবাদিকদের সামনে ট্রাম্প জেলেনস্কিকে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, জেলেনস্কি 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন'। ট্রাম্প আরও বলেন, "আপনার দেশের মানুষ খুবই সাহসী, কিন্তু আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি, তাহলে আপনাকে একা লড়তে হবে।"

ট্রাম্প উল্লেখ করেন যে, ইউক্রেন বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে। এ সময় জেলেনস্কি জবাব দেন, "হ্যাঁ, আমি জানি।" এএফপি জানায়, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য এক পর্যায়ে চিৎকার-চেঁচামেচির পর্যায়ে পৌঁছে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!